লেখার সময়কাল:
English Version of this Article
মূল আলোচনায় যাওয়ার আগে আমরা নিচের HTML file টির দিকে একটু নজর বুলাই।
15 March,
2016
English Version of this Article
মূল আলোচনায় যাওয়ার আগে আমরা নিচের HTML file টির দিকে একটু নজর বুলাই।
<!DOCTYPE html>
<html lang="en">
<head>
<title>Site Title</title>
</head>
<body>
<a href='#' >Link</a>
</body>
</html>
ব্রাউজারে যখন
একটি HTML file/page লোড হয়, তখন ব্রাউজারটি ঐ পেইজে(HTML document) থাকা সবগুলো
Object এর একটি নক্সা(model) তৈরি করে । এই model কেই বলে DOM (Document Object
Model), মানে Document এ থাকা Object এর Model ।
পুরো HTML
file টিকে ধরা হয় একটি Document ।এটি একটি Object ।
html element
এর মধ্যে থাকে দু’টি এলিমেন্ট head এবং body । এরাও Object । বলা বাহুল্য, প্রত্যেকটি
element ই এক একটি object ।
আবার head
element এর মধ্যে থাকে title element । এবং title এর মধ্যে থাকে text ।
এদিকে body –র
মধ্যে থাকতে পারে a element । a এর মধ্যে থাকে
href (attribute)।
এভাবে একটি
Document এর মধ্যে অবস্থিত object গুলোর সুবিন্যস্ত চিত্র(নক্সা/মডেল) কে বলে HTML
DOM ।
এখনো মাথায় ঢুকছে
না ? তাহলে চট করে নিচের চিত্রটি দেখে ফেলুন।
w3c এর স্ট্যান্ডার্ড
অনুযায়ী তিন রকমের DOM রয়েছে , যথা-
১. HTML DOM
(উপরে আলোচিত)
২. XML DOM –
XML document এর জন্য ব্যবহৃত DOM
৩. Core DOM
– সব ধরনের document এর জন্য ব্যবহৃত DOM
এখন কথা হচ্ছে DOM কেন প্রয়োজন ?
এক কথায় যদি বলতে
হয় তবে বলা যায়, program/script (যেমন- JavaScript, PHP ইত্যাদি) দিয়ে HTML ফাইলের
এলিমেন্ট(এবং কনটেন্ট)গুলোকে কান ধরে ওঠ-বস করানোর জন্য DOM প্রয়োজন । DOM স্ট্যান্ডার্ডটি
আছে বলেই আমরা প্রোগ্রামিং/স্ক্রিপ্টিং করে HTML file এর এলিমেন্টকে ইচ্ছেমত ধরতে
(get), পরিবর্তন করতে(change), মুছতে (delete), সরাতে (remove) এবং নতুন এলিমেন্ট যোগ
করতে(add) পারি ।
সোজা কথায়, এলিমেন্ট
গুলো একটা স্ট্যান্ডার্ড (DOM) মেনে সুবিন্যস্তভাবে
(hierarchically) থাকে বলেই সেগুলোকে প্রোগ্রামিং/স্ক্রিপ্টিং করে চালিত করা
(manipulate) সম্ভব হচ্ছে ।
তাহলে উপরের আলোচনা
থেকে একটা সিদ্ধান্তে আসা যায়… । আর সিদ্ধান্তটি হলো Web Programming করতে চাইলে DOM কে জানতে হবে ।

This comment has been removed by a blog administrator.
ReplyDelete